বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছার ব্যাংদাহ সীমান্ত থেকে ১০ কোটি টাকা মূল্যের ১০৬ পিস স্বর্ণের উদ্ধার

ভারতে পাচারের সময় যশোরের ঝিকরগাছা সীমান্তের ব্যাঙদা এলাকা থেকে সাড়ে ১২ কেজি ওজনের ১০৬ পিস স্বর্ণের বারসহ সাজু আহম্মেদ (২০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার ওজন সাড়ে ১২ কেজি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকাল তিনটার দিকে ঝিকরগাছা উপজেলার ব্যাঙদা এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। সে যশোরের চৌগাছা থানার কাবিলপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার কাবিলপুর গ্রামের ব্যাঙদা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা উক্ত সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পাচারকারী সাজুকে আটক করা হয়। পরে তার শরীরের মাজায় কাপড়ে মোড়ানো কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১০৬ টি স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের মূল্য ১০ কোটি টাকা বলে জানান বিজিবির অধিনায়ক। আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে স্বর্নসহ ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান স্বর্ণের ব্যবসায়ী ও গডফাদারসহ পাচারকারীদের আইনের আওতায় আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা

যশোরের মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বিভিন্ন অংশে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ কাদা ওবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

  • রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?
  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ