শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘটনা ধামা চাপা দেয়ার চেষ্টা!

ঝিকরগাছায় বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ

যশোরের ঝিকরগাছার পল্লীতে পিতৃহারা এক তরুণীকে ধর্ষণের ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। মোটা অংকের অর্থের বিনিময়ে বিয়ের কথা বলে একটি প্রভাবশালী মহল এ চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

গত ৩০ জুলাই রাতে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর-বাকী গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

রঘুনাথপুর-বাকী গ্রামের চান্দু মিয়ার ছেলে মেহেদী হাসান (২২) ওইদিন রাতে তার (পিতৃহারা তরুণী) চাচাতো বোনের ঘরে জোরপূর্বক ঢুকে ধর্ষণ করে। প্রতিবেশীরা এসময় মেহেদী হাসানকে আটক করলে এক পর্যায় স্থানীয় প্রভাবশালী খলিল, আলিমুর ও জামায়াত নেতা আকরম আলী তরুণীর সঙ্গে বিয়ে দে‌ওয়ার কথা বলে ধর্ষককে ছেড়ে দেয়। এরপর থেকে তারা নানা তালবাহানা করে সময়ক্ষেপণ করে ধর্ষকের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

তবে অভিযুক্ত ধর্ষকের বাবা চান্দু মিয়া জানান, মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক আছে। তার মেয়েকে বিয়ে করার আশ্বাসে মেহেদী হাসান বাড়িতে যাতায়াত করত।

স্থানীয় মেম্বার জামাল হোসেন বলেন, ধর্ষণের বিষয়টি শুনেছি। ধর্ষকের সঙ্গে বিয়ের কথা বলে একটি প্রভাবশালী মহল ঘটনা ধামা চাপা দে‌ওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ পেয়েছেন।

ঝিকরগাছা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদ জানান, বিষয়টি বিকালে মোবাইল ফোনে শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে সঠিক হলে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা