বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় করোনা পজিটিভ ৫৯, আক্রান্তের হার ৪৮ দশমিক ৩৬ শতাংশ

সাতক্ষীরা তালা উপজেলা ৫৯ জন করোনা শনাক্ত হয়েছে। গত ১৫ দিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৫৯ জনের। এতে গত ১৫ দিনে করোনা আক্রান্তের হার ৪৮ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণের প্রতিরোধক টিকার দুই ডোজ গ্রহণের পরও করোনায় আক্রান্ত হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও তার সহধর্মিণী সুতপা রাহা।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন টেস্ট পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়।

এদিকে, করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় মেয়াদের লকডাউন আগামী ১৮ জুন মধ্যরাত পর্যন্ত জেলাব্যাপী এই লকডাউন বলবত থাকবে। কিন্তু লকডাউনের মধ্যেও ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ বৃদ্ধি।

দ্বিতীয় মেয়াদের লকডাউনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাকাটার সময় বেলা ১২টা পর্যন্ত করা হয়েছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এই লকডাউন বাস্তবায়নে এবং মানুষকে ঘরে রাখতে নিরবচ্ছিন্ন সেবা অব্যাহত রেখেছে। রাস্তায় ছোট যানবাহন ও সীমিত পরিসরে মানুষ চলাচল করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার বলেন, করোনা সনাক্তকরণ রেপিড এন্টিজেন টেস্ট স্যাম্পল কালেকশনে মঙ্গলবার ২৮ নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ১৪ জনের এবং গত ১৫ দিনে ১২২ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ৫৯ জনের।

একই রকম সংবাদ সমূহ

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন : সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

খুলনায় সাংবাদিকদের ওপর গুলিবর্ষণের ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা

তালা প্রতিনিধি: খুলনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্রবিস্তারিত পড়ুন

  • তালায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
  • তালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
  • তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক
  • তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • তালায় নারী সমাবেশ: সহিংসতা, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
  • তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা