শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নায়কের সঙ্গে রাত না কাটানোর জন্য অনেক সিনেমা হারিয়েছেন মল্লিকা

বলিউডের অন্যতম পরিচিত নাম মল্লিকা শেরাওয়াত। ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যে অভিনয় করে বেশ আধিপত্যও বিস্তার করে নিয়েছিলেন তিনি শুরুতে।

যদিও সেই অবস্থান তিনি ধরে রাখতে পারেননি। বলা যায় খোলামেলা বা ঘনিষ্ঠ রোমান্টিক দৃশ্যে অভিনয় করাটাই একসময় কাল হয়ে দাঁড়িয়েছিল মল্লিকার জন্য।

বছর তিন আগে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মল্লিকাও জানান এমনটাই। তিনি বলেন যে সাহসী সব দৃশ্যে অভিনয় করার কারণে বাস্তব জীবনেও তাকে নিয়ে মানুষের নানা ধারণা জন্ম নিয়েছিল। অনেকেই মনে করতো মল্লিকা কল গার্ল।

এ অভিনেত্রী বলেন, ‘সে সময় অনেকেই আমাকে তাদের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দিয়েছিল। সেসব প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে অনেক সিনেমা থেকে বাদও পড়তে হয়েছে আমাকে।’

তিনি আরও বলেন, ‘আমার উপর অনেক অভিযোগ ছিল সে সময়। আপনি যদি সিনেমায় শর্ট স্কার্ট পরেন কিংবা স্ক্রিনে চুম্বন করেন তবে আপনিও নৈতিকতা ছাড়াই একজন পতিতা মহিলা, এমনটাই মনে করা হতো আমাকে। আমাকে অনেক সিনেমা থেকে বের করে দেওয়া হয়েছে। অনেক নায়করা বলতেন যে আপনি আমার সাথে ঘনিষ্ঠ হতে পারেন না কেন? আপনি এটি স্ক্রিনে করতে পারেন, ব্যক্তিগতভাবে আমার সাথে এটি করতে সমস্যা কী? একজন মেয়ে হিসেবে পুরুষের এই দৃষ্টি আমাকে সত্যিই আশাহত করে।’

তবে কারোর নাম প্রকাশ করেননি মল্লিকা।

বর্তমানে কি করছেন এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বর্তমানে লস অ্যাঞ্জেলসে চলে এসেছি। আমেরিকাতে সামাজিক স্বাধীনতা অনুভব করি। যখন আমি ভারতে ফিরে যাই এবং মেয়েদের প্রতি সমাজের এমন আচরণ দেখি তখন সত্যিই তা আমাকে হতাশ করে।’

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী