বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের টিম’র বৃক্ষরোপণ কর্মসূচি

দেবহাটা প্রতিনিধি: “গাছ লাগাব বেশি বেশি বাঁচবে পরিবেশ ফুটবে হাসি” এই স্লোগান সামনে রেখে দেবহাটা উপজেলা পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) বৃক্ষরোপন, গাছের চারা বিতরণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আমাদের টিম স্বেচ্ছাসেবী সংগঠন।

অনুষ্ঠানে পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাফরের সভাপতিত্ব ও আমাদের টিম এর উপ-পরিচালক এস এম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন আমাদের টিম এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান দিলীপ দাস নীল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী, শিক্ষক সাইফুল ইসলাম ও হাসানুজ্জামান, আমাদের টিম এর উপ-পরিচালক মো: মারুফ বিল্লাহ, উপ-পরিচালক শুভংকর রায়, উপ-পরিচালক প্রসেনজিৎ সরকার, সাবেক সিনিয়র সহ- সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক প্রকাশ ঘোষ, পারুলিয়া কমিউনিটি লিডার ফারহানা সুলতানা, সালমান ফারসি, সাথী পারভীন, হিরা আক্তার শিমা প্রমুখ। এসময় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে স্কুল পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ এর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ওই বিদ্যালয়ের ৫৯ জন শিক্ষার্থী।

যার মধ্যে ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার হিসাবে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ প্রদান করা হয়। পরে বিদ্যালয় চত্বরে বৃক্ষ রোপন করেন সংগঠনের নেতৃবৃন্দরা।

একই রকম সংবাদ সমূহ

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা

পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে|বিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক