শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের সমাপনী কর্মশালা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে উত্তরণের বাস্তবায়নে বাস্তবায়িত প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর দেবহাটা এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার লাভলু খান।

উত্তরণের প্রজেক্ট অফিসার আবু এমরানের সঞ্চালনায় বক্তব্য দেন দেবহাটা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মাদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, আইডিয়ালের পরিচালক ডা. নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার প্রমুখ। প্রকল্পের সার্বিক বিষয় মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন উত্তরণের টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার।

অন্যান্যদের মধ্যে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, সমবায় অফিসার মনোজিত মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, সুশীলনের ম্যানেজার মামুন হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আজিজুর রহমান, ম্যারেজ রেজিস্টার মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ইমাম সাইফুদ্দিন ইয়াহিয়া, উত্তরণের মনিটরিং অফিসার মঈনুল হাসান সোহান, সিএফ ইরানি পারভীন, মিমমা খাতুন, জাহিদা বেগম, শারমিন সুলতানা, ফরিদা খাতুন সহ জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, শিক্ষক, শিক্ষার্থী, কমিউনিটি ক্লিনিকের সেবাদাতা সরকারি কর্মকর্তা ও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, ৩ বছর মেয়াদি বাস্তবায়িত প্রকল্পে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, স্যানিটারি ন্যাপকিন বিতরণ, বাল্য বিবাহ প্রতিরোধ, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সংস্কার সহ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে বলে জানানো হয় সমাপনী কর্মশালায়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান