সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধে সারিবদ্ধভাবে ২০ হাজার খেজুরের বীজ ও ১শত খেজুরের চারা এবং চলতি মৌসুমে তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছে আমাদের টিম মানবিক পরিবার নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১৫ জুলাই) চরশ্রীপুর টু ভাতশালা নতুন বেড়িবাঁধে এই বনায়ন কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

তবে এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “উপকূলে তাল-খেজুরের বনায়ন, বজ্রপাত ও জলোচ্ছ্বাস করবে নিয়ন্ত্রণ।”

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিরুল ইসলাম-এর সার্বিক নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা কমাতে এবং বজ্রপাতজনিত প্রাণহানি রোধে তাল ও খেজুর গাছের ভূমিকা অপরিসীম। ‘আমাদের টিম একটি মানবিক পরিবার’ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় একটি উদ্যোগ গ্রহণ করেছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অফিসার আহমেদ তহমীর সিদ্দিকী, স্থানীয় ইউপি সদস্য মাধুবী রাণী এবং মাহবুবুর রহমান (বাবলু)।

এছাড়াও কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের প্রতিনিধিগণ, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু সাইদ ও জাহাঙ্গীর আলম, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোঃ মনিরুল ইসলাম জানান, উপকূলের মাটিকে শক্ত রাখতে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকাকে রক্ষা করতে আমাদের এই পরিবেশ বান্ধব ও মানবিক আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা বেড়িবাঁধের দুই ধারে সারিবদ্ধভাবে ২০ হাজার খেজুর এর বীজ ও ১০০ খেজুর চারা রোপণ করা হয়, এবং চলতি মৌসুমে তালবীজ রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল