বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রসূতির রক্তের গ্রুপের ভূল রিপোর্ট দিলো সাতক্ষীরা ডায়াগনষ্টিক কমপ্লেক্সে

সাতক্ষীরার ধানদিয়া এলাকার এক প্রসূতির দুই ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে দুই ধরনের রক্তের রিপোর্ট। একটায় ‘এবি পজিটিভ’ আর অপরটিতে ‘বি পজেটিভ। কোন ডায়াগনস্টিকের রিপোর্টটি সঠিক আর কোনটিতে ভুল? বিষয়টি নিয়ে রোগীর স্বজনরা ছিলেন দুশ্চিন্তায়। পরে অবশ্য ঠিক ও ভ’লের সমাধান হয়। ওই প্রসূতির রক্তের গ্রুপ ছিল ‘এবি পজেটিভ’।

খোঁজ নিয়ে জানা যায়, সাতক্ষীরা তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের গহেরডাঙ্গা গ্রামের প্রসূতি হাফিজা খাতুনকে (৩১) গত ৩ আগষ্ট চিকিৎসক রক্ত পরীক্ষার কথা বললে তিনি স্থানীয় এক ডাক্তারের পরামর্শে রক্ত পরীক্ষা করতে যান সাতক্ষীরা সদর হাসপাতালের গেট সংলগ্ন সাতক্ষীরা ডায়াগনষ্টিক কমপ্লেক্সে। সেখান থেকে দেওয়া রিপোর্টে জানানো হয় হাফিজা খাতুনের রক্তের গ্রুপ ‘বি পজিটিভ’।

এরপর হাফিজা খাতুন চলে যান বাড়িতে। গত ১০ সেপ্টেম্বর হাফিজা খাতুনের অবস্থা গুরুতর হলে তার স্বজনরা হাফিজা খাতুনকে ভর্তি করেন সাতক্ষীরা স্বপ্ন ক্লিনিকে। ডাক্তার তখন জানান হাফিজা খাতুনের সিজারিয়ান অপারেশন করাতে হবে। রক্ত ম্যানেজ করে রাখেন। তখন হাফিজার স্বজনরা সাতক্ষীরা ডায়াগনষ্টিক কমপ্লেক্সের রিপার্ট অনুযায়ী বি পজেটিভ রক্ত সংগ্রহ ম্যানেজ করেন। রক্ত ম্যানেজ হলে স্বপ্ন ক্লিনিকের ডাক্তাররা রক্তের ক্রস চেক করে ম্যানেজ করা রক্তের ও হাফিজার রক্তের মিল পাননি।

তখন তারা হাফিজা খাতুনের রক্ত পরীক্ষা কওে দেখেন রক্তের গ্রুপ এবি পজিটিভ। রোগীর স্বজনরা তখন বিভ্রান্তির মধ্যে পরে রক্ত নিয়ে যান সাতক্ষীরা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে। সেখানেও হাফিজার রক্তের গ্রুপ ‘এবি পজেটিভ’ উল্লেখ করা হয়। পরে সপ্ন ক্লিনিকে তাকে ‘এবি পজিটিভ’ রক্ত দেয়া হয় এবং সিজারিয়ান অপরেশন করানো হয়।

হাফিজা খাতুনের ভগ্নিপতি হাসান মাহমুদ (বাচ্চু) বলেন, আমার রোগীর রক্ত পরীক্ষা সাতক্ষীরা ডায়াগনষ্টিক কমপ্লেক্স ‘বি পজেটিভ’ বলে রিপোর্ট দিয়েছে। অথচ তার রক্তের গ্রুপ হবে ‘এবি পজিটিভ’। সাতক্ষীরা ডায়াগনস্টিক সেন্টারের এই ভূল রিপোর্টেও কারণে আমার শালিকার মৃত্যুও হতে পারতো। বিষয়টি জানতে আমি ওই ডায়াগনস্টিক সেন্টারে গেলে মালিক আামর সাথে খুব খারাপ ব্যবহার করেছেন। আমি এই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবী জানাচ্ছি।

রিপোর্টে স্বাক্ষরিত সাতক্ষীরা ডায়াগনষ্টিক কমপ্লেক্সের মেডিকেল টেনোলজিস্ট (ল্যাব) রোকেয়া খানম বলেন, রক্তের ভূল রিপোর্ট দেওয়ার বিষয়টি আমি শুনেছি। তবে আমিই ওই রিপোর্ট করেছিলাম কিনা সেটি বলেতে পারবোনা। গত মাসে আমি ছুটিতে ছিলাম এজন্য হয়তো মালিক বা তার ছেলে আমার স্বাক্ষর করে দিয়েছেন। সাতক্ষীরা ডায়াগনষ্টিক কমপ্লেক্সের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, রোগীর ওই রিপোর্ট ভুল দেওয়া হয়েছে। অনেক সময় ভুল হতে পারে। পরবর্তীতে এমন ভূল আর হবেনা।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রোস্তম বলেন, অতিদ্রুত অনিবন্ধিত অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার