শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে বহু হতাহত

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কয়েকজনের।

আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৭ জুলাই) বিকেল সোয়া পাঁচটার বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নি‌শ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওয়ালিউল্লাহ।

পুলিশ বলছে, ঘটনাস্থলেই নিহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। প্রতি বছরই ধর্মীয় রীতি আর নানা আনুষ্ঠানিকতায় রথযাত্রা উদযাপিত হয় দেশব্যাপী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা শুরু হয় বিকেল পাঁচটায়। কিছুদূর যাওয়ার পর আমতলা মোড় এলাকায় র‌থের স্টিলের গম্বুজ‌টি হাইভোল্টে‌জ বৈদ্যুতিক তারে লাগে।

এতে সা‌থে সা‌থে তা‌রে আগুন লে‌গে যায়। বৈদ্যুতিক শক লাগে র‌থে থাকা ও আশপাশের মানুষদের। ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের মেডিকেলে নেওয়া।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী