মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশের ভিসা সোনার হরিণ, এবার হতাশা বাড়ছে ভারতীয়দের

নতুন বছরে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা পাওয়ায় জটিলতা আরও বেড়েছে। আগের মতো সহজে বাংলাদেশের ভিসা পাচ্ছেন না ভারতীয় নাগরিকরা।
সংশ্লিষ্টরা বলছেন, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়েছে ভিসার ওপর।

বাংলাদেশে যাওয়ার জন্য শীতের সকালে লাইন দিয়ে দাঁড়িয়েও ভিসার আবেদন জমা দিতে পারছেন না পশ্চিমবঙ্গবাসী। ভিসা সেন্টারে ভিসা জমা দিতে না পারায় প্রতিদিন অসংখ্য মানুষ ফিরে যাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ ও হতাশা বাড়ছে কলকাতায়।

কলকাতাস্থ ডেপুটি হাইকমিশন সূত্রে খবর, আগে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ জনকে বাংলাদেশের ভিসা দেয়া হতো। কিন্তু বর্তমানে মাত্র ৭০ থেকে ৭৫টি ভিসা ইস্যু করা হচ্ছে।

এমনও বলা হচ্ছে, আগামী দিনগুলোতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি ভিসা প্রদানের সংখ্যা আরও কমিয়ে আনা হবে। যদিও এ বিষয়ে মিশনের কোনো কর্মকর্তাই মুখ খুলতে চাননি।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা নিখিল চক্রবর্তী বাংলাদেশের বেড়াতে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে চেয়েছিলেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও ভিসা আবেদন জমা না দিতে পেরে হতাশ তিনি।
নিখিল বলেন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এখন আমাদের জানিয়ে দেওয়া হলো, ভিসা জমা দেওয়ার স্লট শেষ, আর কোনো আবেদন জমা নেওয়া হবে না।

বাংলাদেশের ভিসা সেন্টার জানিয়েছে, তাদের কিছু করার নেই। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিদিনের জন্য নির্দিষ্ট স্লট ঠিক করা আছে। তার বাইরে যাওয়া সম্ভব নয়। এ কারণেই এমন সমস্যা দেখা দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ১২০ শতাংশ নিশ্চিত ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার