শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন

সাতক্ষীরা জেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক, সাতক্ষীরা মূখ্য আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে মোজাফফর গার্ডেন রিসোর্ট এর সম্মেলন কক্ষে এ সম্মেলন হয়।

সাতক্ষীরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক জনাব এস এম এ কাইয়ূম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক (দায়িত্বে) জনাব মোঃ আবু হাশেম মিয়া। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা জনাব সুভাষ চন্দ্র্র সাহা, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থপক জনাব শাহনেওয়াজ মোহাম্মদ মোস্তফা ফায়সাল, সাতক্ষীরা মূখ্য আঞ্চলিক কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা জনাব মো: জিহাদুল ইসলাম।

এ সময় মহাব্যবস্থাপক ২০২৫-২০২৬ অর্থ বছরের কর্ম পরিকল্পনা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়ার কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরে তা প্রতিপালনের বিষয়ে উপস্থিত শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন। একই সময়ে তিনি লো কষ্ট/নো কষ্ট ডিপোজিট সংগ্রহের প্রতি গুরুত্বারোপ করেন এবং সে বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

সম্মেলনে সাতক্ষীরা মূখ্য অঞ্চলের ১৭ টি শাখার শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন