বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনাভাইরাস

বাংলাদেশে আটকে পড়া ২৬৮০ ভারতীয়কে ফেরাতে মমতাকে অনুরোধ কেন্দ্রীয় সরকারের

করোনাভাইরাসের সংক্রমণ বন্ধে মার্চ মাসের শেষের দিকে ভারত জুড়ে তড়িঘড়ি লকডাউন জারি করে কেন্দ্রীয় সরকার।
আগাম কোনও খবর ছাড়া ওই লকডাউন জারি হয়ে যাওয়ায় সেই সময় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসে আটকে পড়েন বহু ভারতীয়, তারপর থেকে আর দেশে ফেরা হয়নি তাদের।

পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বাংলাদেশে এসে আটকে পড়া ২ হাজার ৬৮০ ভারতীয়কে সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া হোক, মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকে ফের একবার এই অনুরোধ করলো কেন্দ্রীয় সরকার।

পশ্চিমবঙ্গ রাজ্যের এক উচ্চপদস্থ সরকারি কর্তা জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগেও কেন্দ্র এই একই অনুরোধ করেছিল।

“ঢাকায় খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছি যে, পেট্রাপোল-বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকা দিয়ে ২ হাজার ৩৯৯ জন মানুষ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসতে চাইছেন এবং আরও ২৮১ জন ফুলবাড়ি-বাংলাবান্ধা সীমান্ত দিয়ে রাজ্যে ফিরতে চাইছেন”, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে একটি চিঠিতে জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোড়াইস্বামী। তাদের মধ্যে বেশিরভাগ মানুষই প্রতিবেশী দেশটিতে নিজেদের আত্মীয়দের দেখতে গিয়েছিলেন বলে জানা গেছে।

কেন্দ্রের এই চিঠি প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ওই কর্তা বলেন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের এই অনুরোধ বিবেচনা করে দেখছে এবং তাদের ফেরাতে কী করা যায় তার পরিকল্পনা করছে।

তিনি আরও জানান, দেশে ফেরার জন্য ট্রেনে ওঠার আগে এতদিন ধরে বাংলাদেশে আটকে পড়া ওই মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করার বিষয়টি কিন্তু কেন্দ্রীয় সরকারকে নিশ্চিত করতে হবে।

ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকার রেল মন্ত্রণালয়কে একটি চিঠি মারফত বাংলাদেশ থেকে ওই মানুষদের ফিরিয়ে আনতে বিশেষ ট্রেন চালনার কথা বিবেচনা করার অনুরোধ করেছে।

সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা