বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ আজ, অথচ অনেক বাড়ি ও এলাকায় যাননি তথ্য সংগ্রহকারীরা

ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম ৩ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। অথচ এখনো অনেক এলাকায় বাড়ি-বাড়ি যাননি তথ্য সংগ্রহকারী ব্যক্তিরা।

আগামি ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণ।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, এই কার্যক্রম চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

ইসি ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু করে।

ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘তথ্য সংগ্রহের কাজ রবিবার শেষ হচ্ছে। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে ছবি তোলা, আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান করা হবে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।’

ভোটার হালনাগাদের জন্য ৬৫ হাজার জনবল নিয়োগ করা হয়েছে। এই কর্মীরা দেশের মোট জনসংখ্যার ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত করার লক্ষ্যে কাজ করবেন।

ইসির তথ্য অনুযায়ী, সর্বশেষ হালনাগাদে ভোটার সংখ্যা: ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এবারের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে যোগ হতে পারে: ১৯ লাখ নতুন ভোটার। ২০২২ সালে নেওয়া তিন বছরের তথ্যের শেষ ধাপে যুক্ত হতে পারে: ১৮ লাখ নতুন ভোটার।

এদিকে অনেকে জানান, তাদের বাড়িতে এখন পর্যন্ত তথ্য সংগ্রহকারী কোন ব্যক্তি যাননি। এমনকি কোন কোন পাড়ায় তথ্য সংগ্রহকারী কর্মকর্তাদের যাননি।

ভোটার তালিকা হালনাগাদের ইতিহাস

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এখন পর্যন্ত ছয়বার হালনাগাদ করা হয়েছে।

পূর্ববর্তী হালনাগাদের বছর:
-২০০৯-২০১০
-২০১২-২০১৩
-২০১৫-২০১৬
-২০১৭-২০১৮
-২০১৯-২০২০
-২০২২-২০২৩

ভোটার হতে প্রয়োজনীয় কাগজপত্র

-১৭ ডিজিটের অনলাইন জন্মসনদ।
-জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি।
-নিকট আত্মীয়ের এনআইডি (পিতা-মাতা, ভাই-বোন ইত্যাদি)।
-এসএসসি/দাখিল/অষ্টম শ্রেণির সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
-ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রশিদ ইত্যাদি)।

ভোটার হওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

-নাম, পিতামাতার নাম ও জন্ম তারিখ যথাযথভাবে লিখতে হবে। (ভোটার তালিকায় সঠিকভাবে নাম অন্তর্ভুক্ত করতে সচেতন থাকতে হবে।)
-জন্ম তারিখ জন্ম সনদ বা শিক্ষা সনদের সঙ্গে মিল থাকতে হবে।
-স্থায়ী ঠিকানা সঠিকভাবে উল্লেখ করতে হবে।
-একাধিকবার ভোটার হওয়া যাবে না (এটি আইনত দণ্ডনীয় অপরাধ)।

নির্বাচন কমিশন সতর্ক করে জানিয়েছে, ‘দ্বৈত ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে এটি সহজেই শনাক্ত করা সম্ভব।’

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান