বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরার মাদক সম্রাট মাস্টার হালিমের প্রধান সহযোগী ২৫ বোতল কোরেক্সসহ আটক

সাতক্ষীরার ভোমরা সীমান্তের মাদক সম্রাট মাস্টার হালিমের প্রধান সহযোগী শামীম হোসেন (৩৩) নামের এক ব্যবসায়ীকে মাদক সহ আটক করেছে বিজিবি। সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন এর ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল গত ৮ জুন গভীর রাতে তাকে আটক করে। সে শাখরা (কোমরপুর) কুলাটি গ্রামের মাদক সম্রাট আরশাদ আলী ওরফে ভোদুর পুত্র।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপি’র নায়েব সুবেদার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল নবাতকাঠি বটতলা নামক স্থান থেকে মাদক ব্যবসায়ী শামীম হোসেনকে নিজ মোটরসাইকেল সহ আটক করে। পরবর্তীতে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর হতে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় কোরেক্স সিরাপ, বাংলাদেশি নগদ টাকা, ভারতীয় রুপি এবং ২টি মোবাইল উদ্ধার করে বিজিবি। বিজিবি জানায় আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে ২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কোরেক্স সিরাপসহ আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক ও জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। সেখানে তার বিরুদ্ধে ৯ জুন মঙ্গলবার ১৬ নং মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য, ভোমরার মাদক সম্রাট মাস্টার হালিম দির্ঘদিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছে। এই মাদক সম্রাট হালিমের শশুর মাদক ব্যবসায়ী আরশাদ আলী ওরফে ভোদু। অন্তত ২ যুগ ধরে স্বপরিবারে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে ভোদু। বিজিবির হাতে আটক হয়েছে তার ছেলে শামীম, জামাই হালিম মাস্টার সবাই পেশাদার মাদক কারবারি। এদের প্রত্যেকেরই রয়েছে মাদকের পৃথক ব্যবসা। হালিম মাস্টার ভোমরা টাওয়ার মোড়ে বসবাস করলেও পুরো সীমান্তে রয়েছে তাদের মাদক কারবারের শক্ত নেটওয়ার্ক। বাড়িতে বসেই পাইকারি ও খুচরা মাদক বিক্রি করেন হালিম মাস্টার টাওয়ার মোড়ে বসে দু’জন সহকারীকে দিয়ে মাদক বিক্রি করান। সীমান্তে মাদক চোরাচালান ও ব্যবসা করে ভোদুসহ তার পরিবারের সদ্যসরা বনে গেছে লাখপতি।

মাদক ব্যাবসায়ী শামীমের আটকের বিষয় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক, লে. কর্নেল আশরাফুল হক (পিবিজিএম,পিএসসি,জি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী