বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহানবী(সা:)কে কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: ভারতের বিজেপি নেতা নরসিংহানন্দ,নিতেশ নারায়র রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী(সা:)কে কটুক্তি করা ও সন্ত্রাসী ইসরাইলী কর্তৃক ফিলিস্তিন এবং লেবাননের নিরিহ মানুষের উপর বর্বর,নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা।

বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ’র সভাপতিত্বে শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুম্মা সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ কল্যাণ পরিষদের জেলা সভাপতি হাফেজ খাইরুল বাশার, সাধারণ সম্পাদক হাফেজ সাইদুর রহমান, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সাতক্ষীরা ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের সভাপতি হাফেজ কারী অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম খলিলসহ সাতক্ষীরা ইমাম সমিতির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন,ভারতের বিজেপি নেতা নরসিংহানন্দ,নিতেশ নারায়র রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী(সা:)কে কটুক্তি করা হয়েছে তার বিচার শাস্তির ব্যবস্থা করতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া সন্ত্রাসী ইসরাইলী কর্তৃক ফিলিস্তিন এবং লেবাননের নিরিহ মানুষের উপর বর্বর,নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা জানান। প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর