শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিব বর্ষে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের বিশেষ সপ্তাহ শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশে একযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে ” মুজিববর্ষ উপলক্ষে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ” শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেল রবিবার থেকে বিশেষ সেবা সপ্তাহ শুরু হয়েছে। যাহা একটানা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

বিআরটিএ সদর কার্যালয় থেকে ভার্চূয়ালী লাইভ এর মাধ্যমে সারাদেশ ব্যাপী একযোগে মুজিব বর্ষের বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় ভার্চূয়াল লাইভ এর মাধ্যমে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিন) এ এস এম ওয়াজেদ হোসেন, মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরেফিন, অফিস সরকারি মোঃ সাইফুল ইসলাম, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন, অফিস সহায়ক মোঃ আব্দুল গাফফার উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ উপলক্ষে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ সম্পর্কে জানতে চাইলে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিন) এ এস এম ওয়াজেদ হোসেন বলেন, বিশেষ সেবা সপ্তাহে প্রতিদিন সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনলাইনে বাংলাদেশ সার্ভিস পোর্টাল (বিএসপি)’র মাধ্যমে মোটরযানের রেজিস্ট্রেশন প্রদান, বাংলাদেশ সার্ভিস পোর্টাল (বিএসপি)’র মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান, ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক গ্রহন, ডিজিটাল রেজিস্ট্রেশনের বায়োমেট্রিক গ্রহন, ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড প্রদান, ডিজিটাল নাম্বার প্লেট সংযোজন, যে কোন জেলার মোটরযানের ফিটনেস সার্টিফিকেট প্রদান, বিভিন্ন মোটরযানের মালিকানা পরিবর্তনের কার্যত্রুম গ্রহন, সকল প্রকার সনদ/ বায়োমেট্রিক গ্রহন এর তথ্য অনলাইন এর মাধ্যমে গ্রাহককে অবহিত করন ও মোটরযান, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সকল প্রকার ফিস ব্যাংক এর মাধ্যমে অনলাইনে প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়াও অন্যান্য কার্যক্রম পূর্বের ন্যায় অন স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি