রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা সীমান্তে বিজিবির কড়া নজরদারীর কারণে আসছেনা ভারতীয় গরু

যশোরের বিভিন্ন সীমান্ত জুড়ে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। যে কারণে ভারত থেকে চোরাপথে গরু আসছেনা বললেই চলে।

কোরবানি উপলক্ষ্যে সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে প্রতিবছর ভারতীয় গরু চোরাচালান হলেও এবার তা হয়নি। তাই লাভের মুখ দেখতে চলেছে দেশের খামার মালিকরা।

ভারতীয় গরু আসা বন্ধ হওয়ায় খামারিরা আশা করছেন এবার নিজেদের পালা গরুর ভাল দাম পাবেন।

কোরবানিকে কেন্দ্র করে প্রতি বছর যশোরের সীমান্তঘেঁষা বাগআঁচড়া সাত মাইল পশু হাট ভারতীয় গরুর কারনে জমে ওঠে। চোরাই পথে ভারতীয় গরু আসার কারণে ক্ষতিগ্রস্ত হতেন স্থানীয় খামারিরা।
এবার চিত্র ভিন্ন। পশুহাটে দেখা মিলছেনা ভারতীয় গরুর। তাই আশায় বুক বেঁধেছে খামার মালিকরা।

সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের কারণে এবার কোন ভারতীয় পশু ঢোকেনি কোরবানির হাটে। এছাড়া, সীমান্তবাসীরাও আগের চেয়ে অনেক বেশি সচেতন বলে জানান জনপ্রতিনিধিরা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্নেল সেলিম রেজা বলেন, সীমান্ত এলাকায় সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকার মানুষ আমাদের সব ধরনের সহযোগিতা করছে। সম্ভাব্য যেসব সীমান্ত দিয়ে গরু চোরাচালান হয় এবং যারা করে তাদেরকে চিহ্নিত করে বিজিবি’র নজরদারি বাড়ানো হয়েছে। সার্বিকভাবে গরু চোরাচালান কমে যাওয়ায় সীমান্তে হত্যাও কমে গেছে।

শুধু কোরবানি উপলক্ষ্যে নয়, সারা বছরই সীমান্তে বিজিবির কড়া নজরদারি থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক