বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সার্ভিস ম্যাপিং কর্মশালা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স এর “স্পিক আপ” প্রকল্পের আওতায় সার্ভিস ম্যাপিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় ব্রেকিং দ্য সাইলেন্স এর “স্পিক আপ” প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা সদরের এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামারে সার্ভিস ম্যাপিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে শিশু ও যুবকরা অনলাইনে অপব্যবহার, যৌন হয়রানি, সহিংসতা এবং ডিজিটাল সচেতনতার অভাবে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। যদিও অনলাইন প্ল্যাটফর্মে মতামত প্রকাশের সুযোগ রয়েছে, তথাপি অনলাইন সহিংসতা ও শোষণের কারণে (বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে) তারা নিজেদের গুটিয়ে নিচ্ছে। ব্রেকিং দ্য সাইলেন্স’র স্পিক আপ প্রকল্পের মাধ্যমে শিশু ও যুবকদের অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করে সাইবার বুলিংসহ অনলাইন ও অফলাইন যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। “স্পিক আপ” প্রকল্পের আওতায় শিশুর অধিকার লংঘনসহ অনলাইন যৌন শোষণ ও নির্যাতনের শিকার ভূক্তভোগীদের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদ্যমান সেবাসমূহ চিহ্নিত করে সেবা প্রাপ্যতা সহজ করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে সার্ভিস ম্যাপিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা দলীয় কাজের মাধ্যমে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রদত্ত সেবাসমূহ চিহ্নিত করেন এবং সেবাসমূহের প্রাপ্যতায় প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে তা উন্নয়নের জন্য সুপারিশ তুলে ধরেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর ম্যানেজার প্রোগ্রাম মো. শরিফুল ইসলাম ও মিল কোর্ডিনেটর মো. মেহেদী হাসান। “স্পিক আপ” প্রকল্পের শুভেন্দু বর, মো. আব্দুল মান্নান, মো. মনির হোসেন ও আফরোজা সুলতানা।

সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন, “স্পিক আপ” প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি মো. নূর জামান।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার