বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট ও পরিবহন কাউন্টারে মনিটারিং

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী ঈদ যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে নিয়মিত মোটরযানের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অতিরিক্ত ভাড়া রোধে শহরের বিভিন্ন পরিবহন কাউন্টারে যাত্রীসেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত রেখেছে সাতক্ষীরার ভিজিলেন্স টিম।

শনিবার (১৪ জুন ‘২৫) দুপুরে শহরের অদূরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোটরযানের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওভারস্পিড গতিতে গাড়ি চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ৮ টি মামলার বিপরীতে ৩ হাজার ৩’শত টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ নাভিল হোসেন তামীম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান, বেঞ সহকারী মামুনসহ সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার ফোর্স।

এ ছাড়াও ঐদিন বিকালে শহরের বিভিন্ন পরিবহণ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রুখতে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন তামীম এর নেতৃত্বে, বিআরটিএ ও সঙ্গিয় ব্যাটালিয়ন আনসার ফোর্সদের সহযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন পরিবহন কাউন্টারে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোন অভিযোগ পাওয়া না গেলেও যাহাতে যাত্রী সাধারণের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সেজন্য সকল পরিবহন কাউন্টারকে সতর্ক করা হয়েছে।

এ অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাভিল হোসেন তামীম জানান, ঈদ উল আযহা পরবর্তী নির্বিঘ্নে যাত্রীসেবার মান নিশ্চিত করতে এ সতর্কতামূলক অভিযান চালানো হচ্ছে। সড়ক পরিবহন আইনের ৩৪ ধারা অনুযায়ী প্রতিটি বাসে নির্ধারিত ভাড়া স্পষ্টভাবে উল্লেখ করে চার্ট টানানো বাধ্যতামূলক। কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।

তিনি আরও জানান, সাতক্ষীরার শহরে অবস্থিত পরিবহণ কাউন্টার ও কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস কাউন্টারগুলোতে নির্ধারিত রুটভিত্তিক ভাড়ার তালিকা বড় আকারে প্রকাশ্যে টাঙ্গানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া দেখতে পারেন এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ না থাকে।

এ বিষয়ে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উল আযহা পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করতে যাত্রীদের স্বার্থ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। বাড়তি ভাড়া সংক্রান্ত যে কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে মোবাইল কোর্ট এর মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ