রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আশাশুনিতে রাহি হত্যা মামলায় প্রধান আসামী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনিতে নুসরাত জাহান রাহি নামের কন্যা শিশুকে হত্যা মামলায় প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকেলে আশাশুনির আগরদাড়ি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির নাম রেজাউল ইসলাম জনি (২৩) সে আগরদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আর নিহত নুসরাত জাহান রাহি ৯ একই গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।সম্পর্কে জনি রাহির প্রতিবেশী চাচা।

গতকাল দুপুরে পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, জনি ঢাকায় একটি কোম্পানীতে চাকরী করতো। ৯ মাস আগে সে বিয়ে করে।বিয়ের পরে মাস চারেক আগে সে চাকরি হারায়। এতে ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে জনি।গ্রামের বাড়িতে এসে সে মাদকাসক্ত হয়ে পড়ে।মাদকের টাকা জোগাড় করতে সে রাহির কানে থাকা সোনার ‍দুল ছিনিয়ে নেওয়ার চিন্তা করে।

পুলিশ সুপার আরও জানান,শনিবার সকালে রাহি তার বান্ধবী মিতা বসুর সাথে খেলা করছিল। জনি রাহিকে খাবার কিনে দেওযার কথা বলে নির্জন হলুদ ক্ষেতে নিয়ে যায়। সেখানে রাহির কানে থাকা সোনার ‍দুল জোর করে খুলে নেয়। রাহি এঘটনা বাবা-মাকে জানানোর হুমকি দিলে সে রাহিকে শ্বাসরোধ করে হত্যা করে।রাহির মরদেহ গুম করতে তার গেঞ্জি ছিড়ে হাত-পা বেঁধে পাশে পুকুরের মধ্যে ফেলে দেয় জনি । দুপুরের পরে সে ছিনিয়ে নেওয়া কানের দুল বুধহাটা বাজারের পলাশ জুয়েলার্সে ৯ হাজার টাকায় বেচে দেয়।

প্রসঙ্গত,শনিবার দুপুরে আশাশুনির আগরদাড়ি গ্রামের একটি পুকুর থেকে শিশু কন্যা রাহির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় রাহির বাবা রবিউল ইসলাম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জনিকে গ্রেপ্তার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর