বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি রবির আহবানে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকীর প্রস্তুতি সভা

সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের
সিনিয়র সহ-সভাপতি ও সদর-২ আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আহবানে সদর
নির্বাচনী এলাকার সদর উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দদেরকে নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ আগস্ট) দুপুরে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সভাপতিত্বে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ১৫-ই আগস্টের
প্রস্তুতি সভায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে-১৫ আগস্ট সূর্যদ্বয়ের সাথে সাথে
বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে কোরআন খতম, দোয়া মাহফিল, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, দিনভর মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি
ওয়ার্ডের মসজিদে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ এবং মন্দিরে প্রার্থনা, সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ
করা হবে। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির পক্ষ থেকে ১৫ আগস্ট পালনের লক্ষ্যে সদর নির্বাচনী এলাকার পৌরসভার ৯টি ওয়ার্ডে ও ১৪টি
ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে ১৫ আগস্টের খরচ বাবদ প্রয়োজন অনুযায়ী আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়াও সাতক্ষীরা জেলা প্রশাসন
আয়োজিত এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্টের সকল অনুষ্ঠানে স্বস্ফুর্তভাবে অংশগ্রহণ।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কওছার আলী মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস,
সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, লাবসা ইউনিয়ন আওয়ামী
লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করে তারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলায় কেস ম্যানেজমেন্টের আওতাভুক্ত সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ শিশু এবংবিস্তারিত পড়ুন

  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মিটিং ও বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন
  • তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি সিএম নাজমুল
  • সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে কৃষকের সেচ মটর চুরি, বিপাকে ভুক্তভোগী
  • জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব : ‘একটি শিশু, একটি গাছ’
  • সাতক্ষীরার ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
  • সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে পণ্য বিক্রি : বিসমিল্লাহ ফুডকে জরিমানা
  • বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা
  • সাতক্ষীরা জেলা প্রশাসককে নিয়ে বিভিন্ন প্রোপাকান্ডার বিরুদ্ধে আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ
  • মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক, গ্রেপ্তারের পর কারাগারে