সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ‘ডিজিটাল যুগে তথ্যের সততা রক্ষা: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।

‘নাগরিক: ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস’ প্রকল্পের আওতায় এবং সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, মানুষের জন্য ফাউন্ডেশন, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় তালা শিল্পকলা একাডেমি থেকে র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নাগরিক কমিটির সভাপতি সুমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল জামান, ৭ নম্বর ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা তথ্য আপা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপজেলা তথ্য কর্মকর্তা মুক্তি রানী ঘোষ, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সেলিম হায়দার, সাংবাদিক জুলফিকার রায়হান এবং উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাস।

আলোচনা সভায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল। স্বাগত বক্তব্য ও সভার উদ্বোধন করেন তালা উপজেলা নাগরিক ফোরামের সভাপতি সুমা সরকার।

এ সময় খলিশখালী ইউনিয়ন নাগরিক ফোরামের সম্পাদক রাজু আহমেদ, ইসলামকাটি ইউনিয়ন নাগরিক ফোরামের সদস্য রাধা রানী দাস, উপজেলা ফোরামের সাধারণ সম্পাদক সরস্বতী রানী দাসসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা নাগরিক ফোরামের সদস্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি, আদিবাসী, প্রান্তিক ও বিধবা নারী, সুশীল সমাজের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল যুগে অপতথ্য প্রতিরোধে সঠিক তথ্য প্রাপ্তির গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার গৌতম দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার মনিশংকর হালদার। শেষে অনুষ্ঠানের সভাপতি সুমা সরকার উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থবিস্তারিত পড়ুন

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড