সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মহান ৭ ডিসেম্বর’ ৭১ সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আজ আমাদের আনন্দের দিন। আজ আমাদের সাতক্ষীরা মুক্ত হয়েছিল। তিনি আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের জন্য জাতির জনক বঙ্গবন্ধু এক ভাষণেই বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। যা বিশে^র কোন নেতা করতে পারেনি। বাঙালীদের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আমাদের ইতিহাস ভোলা যাবেনা। যারা ইতিহাস ভূলে যায় তারা কখনও উন্নতি করতে পারেনা।

তিনি বলেন, আমাদের সাতক্ষীরার অনেক বীর মুক্তিযোদ্ধা ও নেভাল কমান্ডোরা বীর শ্রেষ্ঠ হতে পারতো। কিন্তু দেয়া হয়নি। আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি। আমি সাতক্ষীরার মুক্তিযোদ্ধাদের জন্য ছাড়াও দেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের দাবী ও সন্মান আদায়ে কাজ করেছি।”

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তণ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন মশু, প্রাক্তণ জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিম, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক, বীর মুক্তিযোদ্ধা এবিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, শরীফ প্রমুখ।

আলোচনা সভা শেষে সাতক্ষীরার খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবিসহ অতিথিও বীর মুক্তিযোদ্ধারা।

এসময় জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল

পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন ‘সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’ তাদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সদস্যদের সাথেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
  • সাতক্ষীরায় সুজন এর জেলা কমিটি গঠন : পবিত্র মোহন সভাপতি, উজ্জল সম্পাদক
  • নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সুস্থতা কামনা
  • মর্যাদাপূর্ণ ফেলোশিপ পাওয়ায় সাতক্ষীরার দুই মেধাবী সাংবাদিককে অভিনন্দন
  • দৈ‌নিক পত্রদূ‌ত সম্পাদক স. ম আলাউদ্দী‌নের ৩১তম হত্যা দিব‌স উপলক্ষে আলোচনা: খুনিদের বিচার দাবি
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীলতা জোরদার করত : ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে মতবিনিময়
  • সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ
  • সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট ও সাইন্টিফিক সেমিনার
  • ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার
  • সাতক্ষীরায় ইউআরটি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ