শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানিত হয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলীর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ গোলাম জাকারিয়া।​বাপাউবো আশাশুনি উপ-বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। ওয়াবদা কলোনি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মেহেদী হাসান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।

পানি উন্নয়ন বিভাগ-২ এর হিসাব করণিক বিশ্বজিৎ ঘোষ গীতা পাঠ করেন।​

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বিদায়ী উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান বলেন,​সাতক্ষীরায় কর্মকালীন সময়ে সহকর্মী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং জনসাধারণের কাছ থেকে যে আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এ অঞ্চলের নদীভাঙন রোধ ও পানিনিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনেও আমি সকলের দোআ ও সহযোগিতা প্রত্যাশা করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, মোঃ রাশিদুল ইসলাম উপ-বিভাগীয় প্রকৌশলী আশাশুনি পানি উন্নয়ন উপ-বিভাগ ও সাতক্ষীরা পানি উন্নয়ন উপ-বিভাগ-২ (অতিরিক্ত দায়িত্ব)। বক্তব্য রাখেন, সাতক্ষীরা ১-এর উপ-বিভাগীয় প্রকৌশলী সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের শেখ আল মুয়িজুর রহমান।

সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপন করেন সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু, সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাহিদুর রহমান পলাশ,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইফুল আজম খান মামুন সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন​, শাহ আলম সম্পাদক ও প্রকাশক দৈনিক সাতক্ষীরা সংবাদ​, মোহাম্মদ মুজাহিদ সহ-সম্পাদক দৈনিক যশোর বার্তা​, আহাদুর রহমান (জনি) বার্তা সম্পাদক দৈনিক সাতক্ষীরা সংবাদ​,।

এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী বিদ্যারতন সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আলীম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী, শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ বি-১৯০১) সাতক্ষীরা জেলার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, কার্য সহকারী মোঃ আলী সেলিম এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা।​ বক্তারা বিদায়ী কর্মকর্তা মোঃ আশিকুর রহমানের কর্মজীবনের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন। সভা শেষে বিদায়ী অতিথিকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।​

উল্লেখ্য, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ থেকে বিদায় নিয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব