বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলে করোনায় এক ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ব্যক্তির নাম জাফরউল্লাহ (৫০)। তাঁর বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, ১৫ জুলাই দুপুরের দিকে ওই রোগী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। তাঁর কোভিড পরীক্ষার জন্য ২১ জুলাই নমুনা নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ২৬ জুলাই তাঁর কোভিড পজিটিভ ফলাফল আসে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল নয়টার দিকে তিনি মারা যান। বিষয়টি সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে জানানো হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, কোভিডের উপসর্গ নিয়ে এ পর্যন্ত এ হাসপাতালে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরে ১১ জনের কোভিড শনাক্ত হয়েছে।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন