শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগর সীমান্তে ১৯টি গরু আটক

শ্যামনগর থানা পুলিশ সুন্দরবন উপকূলবর্তী মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে নূর ইসলাম সানার বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি ভারতীয় গরু আটক করেছে।

রোববার দুপুর ২টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ দল ১০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গরু আটক করে। তবে এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনের ভিতর দিয়ে গরু পাচারের খবর গোপন সংবাদে জানতে পেরে পুলিশ দল অভিযান চালিয়ে গরুগুলি আটক করে। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।

স্থানীয় সিরাজুল ইসলাম জানান, ভারতীয় গরু পাচারকারীরা গোলাখালী গ্রামে সিয়ামউদ্দীন গাজীর পুত্র জামুর মাধ্যমে সুন্দরবনের ভিতর দিয়ে ভারতীয় গরু পাচার করে বাংলাদেশ সিমান্তে নিয়ে আসে। পরবর্তীতে পুলিশ জানতে পেরে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানীর ঈদ অত্যাসন্ন। সরকার কোরবানির ঈদে যাতে দেশীয় গরু খামার মালিকরা ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য ভারত থেকে গরু আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু শ্যামনগর সীমান্তে ভারতীয় পাচারকারী চক্র থেমে নেই। স্থলপথের নানান প্রতিকূলতা এড়াতে সংঘবদ্ধ পাচারকারীচক্র সুন্দরবনের ভিতর দিয়ে অহরহ ভারতীয় গরু বাংলাদেশে পাচার করে নিয়ে আসছে। চলতি মাসের ৭ তারিখে অপর একটি অভিযানে শ্যামনগর থানা পুলিশ ৮ লক্ষাধিক টাকা মূল্যের ১৩টি ভারতীয় গরু সুন্দরবনের ভিতর দিয়ে পাচার করে নিয়ে আসার সময় আটক করে।
এঘটনায় পুলিশ ১৪ পাচারকারীর বিরুদ্ধে থানায় মামলা করে।

নীলডুমুর-১৭, বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লে. কমান্ডার মিল্টন কবির বলেন, ভারতীয় গরু পাচার বন্ধে সুন্দরবনে বিজিবি টহল জোরদার করা হয়েছে।
সূত্র:পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা