বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনলাইনে ক্লাস : শার্শা-বেনাপোলে অভিভাবকদের মাঝে স্বস্তি

অনলাইনে পাঠদান শুরু হওয়ায় শার্শা ও বেনাপোলে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তির সৃষ্টি হয়েছে।
দেশে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় ৪ মাসেরও বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় লেখা পড়া নিয়ে বেশ দুশচিন্তায় ছিলেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যারের শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় তারা অনেকটা চিন্তামুক্ত হতে পেরেছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ভয়াবহ করোনার কারনে বর্তমানে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আরও কত দিন বন্ধ থাকবে তাও অনিশ্চিত। এ অবস্থায় পরীক্ষা ও লেখাপড়া ভবিষ্যৎ নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক সবাই বেশ চিন্তায় ছিলেন। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরাও সেভাবে পড়ালেখা করছিল না।

ঠিক এরকম অবস্থায় নাভারন ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, সরকারি বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কলেজ, নাভারন ডিগ্রী কলেজ, বেনাপোল কলেজ, লক্ষনপুর স্কুল এন্ড কলেজসহ উপজেলার ২০ টি স্কুল ও কলেজে অনলাইনে পাঠদান শুরু হয়েছে।
এতে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষক সবার মাঝে স্বস্তির সৃষ্টি হয়েছে।

নাভারন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও নাভারন গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোমিন উদ্দিন বলেন, অনলাইনে যুক্ত হয়ে অনেকেই ক্লাশ করছে। এতে তারা উপকৃত হচ্ছে। তবে উন্নত মোবাইল ও নেট সমস্যার কারণে গ্রামের শিক্ষার্থীরা এর পুরো সুবিধা ভোগ করতে পারছেনা।এ সমস্যা না থাকলে সবাই উপকৃত হতো।

সাইফুর রহমান নামে বেনাপোলের এক অভিভাবক বলেন, আমার মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দেবে। করোনার কারণে এখনো পরীক্ষা হলো না। কলেজ ও প্রাইভেট দুটোই বন্ধ। এ অবস্থায় সে পড়ালেখাও করছে না। বেশ চিন্তায় ছিলাম। তবে অনলাইনে পড়া-লেখার উদ্যোগ নেওয়ায় কিছুটা হলেও মনে স্বস্তি ফিরেছে।

আরেক অভিভাবক ইয়াছমিন আক্তার বলেন, আমার মেয়ে অনামিকা আফরিন ছোঁয়া এবার জেএসসি পরীক্ষা দেবে। করোনায় স্কুল বন্ধ হওয়ায় তার লেখা পড়া প্রায় বন্ধ। এ অবস্থায় সংসদ টিভি আর যশোরের সিটি কেবল নিয়মিত ক্লাস প্রচার করায় অনেকটা চিন্তা মুক্ত হয়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরি হাসান হাফিজুর রহমান বলেন, মহামারি করোনার কারনে শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, তারা যাতে শিক্ষার মধে‍্যই থাকে সে জন্যই তাদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সরকারি ভাবে সংসদ টেলিভিশন ও যশোর সিটি ক্যাবলেও ক্লাস প্রচার করা হচ্ছে। আশা করছি শিক্ষার্থীরা এর সুফল ভোগ করবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা