বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাপা মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : আসন্ন ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান বাবু’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাবেক এমপি এম এ জব্বার এর বাসভবনে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টি সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু , পৌর জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আবু সাদেক, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও জেলা ছাত্র সমাজের সভাপতি কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাবেক ছাত্রনেতা শেখ শরিফুল ইসলাম, সাবেক জাপানেতা মো. নুর মোহাম্মদ পাড়, যুবসংহতীর কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বাপ্পী ও মো. আবু তাহের, জেলা যুব সংহতির সহ- সভাপতি মোস্তাফিজুর রহমান তুষার,জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনু হক ফিরোজ, জেলা শ্রমিক পার্টির আহবায়ক মকফুর রহমান,, জেলা তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির আহবায়ক এবিএম নাজিবুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ- সভাপতি ও ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ঈসরাইল গাজী, জেলা জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান বদুসহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন এর জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক ,ও পৌর জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়নে সেন্ট্রাল কমিটি গঠন করতে হবে। জাপার প্রার্থী মশিউর রহমান বাবু একজন ক্লিন ইমেজের প্রার্থী। জনগন তাকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করে মডেল উপজেলা পরিষদ নির্বাচন করা সুযোগ দিবে। সকল ভেদাভেদ ভূলে জাপার নেতাকর্মীরা জনগনের নিকট মশিউর রহমান বাবুর পক্ষে কাজ করতে হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তরুন পার্টির আহবায়ক মো. আলী ইয়াসিন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া