শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যার পর উত্তর সোনাবাড়ীয়ায় সংস্থার নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপিস্থত ছিলেন- সংস্থার উপদেষ্টা ইউপি সদস্য সাদ্দাম হোসেন, মাওঃ ফারুক হোসেন, ব্যবসায়ী আনসার আলী, সমাজসেবক ওয়াজেদ আলী, ওসমান সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান, অডিটর আমিনুর রহমান, সহ-সভাপতি আক্তারুজ্জামান, মহিমুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক আক্তারুজ্জামান, দপ্তর সম্পাদক জুয়েল রানা ভুট্টো, ধর্ম বিষয়ক সম্পাদক কাউসার আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান।

সাধারণ সভার শুরুতে স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে এক দুঃস্থ নারীকে গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৭ ডিসেম্বর সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাধারণ সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা