সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইপিএলে জুয়া, গ্রেফতার সাবেক ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে বাজির সঙ্গে সম্পৃক্ততা থাকার দায়ে মুম্বাইয়ের সাবেক ক্রিকেটার রবিন মরিসকে গ্রেফতার করেছে ভারসোবা পুলিশ। একই অপরাধে তার সঙ্গে আর দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়ে ভারতের ঘরোয়া ক্রিকেটে ৪৪টি প্রথম শ্রেণি ও ৫১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন রবিন। ব্যাট হাতে প্রায় তিন হাজারের কাছাকাছি ও বল হাতে ১২২ উইকেট রয়েছে ৫৪ বছর বয়সী রবিনের নামের পাশে। কখনও জাতীয় দলে সুযোগ হয়নি তার।

গোপন খবরের ভিত্তিতে রবিন সিংয়ের ভারসোবার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাদের কাছে খবর ছিল, এ বাড়িতে নিয়মিত বাজির আসর বসান রবিন। সে মোতাবেক অভিজানে গিয়ে ল্যাপটপ এবং মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। সোমবার তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আইপিএল ম্যাচে নিয়মিত বাজি ধরতেন রবিন। যা আইনত নিষিদ্ধ।’

রবিনের জন্য ক্রিকেটে জুয়ার সঙ্গে জড়িত থাকার ঘটনা এটিই প্রথম নয়। গতবছর আল জাজিরা টিভির করা স্টিং অপারেশনে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান হাসান রাজার সঙ্গে মিলে টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্পট ফিক্সিংয়ের পরিকল্পনা করতে দেখা গেছে রবিনকে। পরবর্তীতে অবশ্য এসব অস্বীকার করেছেন তিনি।

এছাড়া পুলিশের কাছে গ্রেফতার হওয়ার ঘটনাও রবিনের জন্য প্রথম নয়। গতবছর একজন লোন এজেন্টের কাছ থেকে ২ লাখ রুপি আত্মসাতের জন্য তাকে অপহরণ করেছিলেন রবিন ও চার সঙ্গী। তখনও রবিনকে গ্রেফতার করেছিল পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর