সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ৬ পাকিস্তানি নিহত

আফগান-পাকিস্তান সীমান্তে দেশ দুটির বাহিনীর পাল্টাপাল্টি গুলি ও গোলাবর্ষণে ৬ পাকিস্তানি ও এক আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন। উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে।

পাকিস্তান সেনাবাহিনী বলছে, ‘আফগানিস্তানের সীমান্ত বাহিনী বিনা প্ররোচনায় চামান সীমান্ত ক্রসিংয়ে ‘কামান ও মর্টারসহ ভারি অস্ত্রে নির্বিচারে হামলা চালিয়েছে।’ চামান সীমান্ত ক্রসিং পাকিস্তানের পশ্চিম বেলুচিস্তান প্রদেশকে আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশের সঙ্গে সংযুক্ত করে।

পাকিস্তানের সেনাবাহিনী আরও জানায়, হামলায় ৬ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

দক্ষিণ-পূর্ব বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত পারাপার এলাকায় পাকিস্তানের সেনারা রোববারের এ হামলার পাল্টা জবাব দিয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এদিকে, আফগান নিরাপত্তাবিষয়ক সূত্র জানিয়েছে, পাকিস্তানি বাহিনী, আফগান বাহিনীকে সীমান্তের পাশে একটি নতুন চেকপোস্ট নির্মাণ বন্ধ করার দাবি করার পর সংঘর্ষ শুরু হয় দু’পক্ষের।

কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের জানান, একজন আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ৩ জন বেসামরিক লোক।

চামানের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক আখতার মোহাম্মদ জানান, ২৭ জনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ৬ জন মারা যান। আরও সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের চামান ক্রসিংয়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে সম্প্রতি। এসব ঘটনা আফগানিস্তানের তালেবান শাসকদের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা বাড়িয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রধান সীমান্ত ক্রসিং হলো চামান।

আফগানিস্তানের কান্দাহারের গভর্নরের একজন মুখপাত্র আতাউল্লাহ জায়েদ, আফগান সীমান্তে নতুন চেকপয়েন্ট নির্মাণ নিয়ে মূলত পাকিস্তানি ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত বলে জানান।

কান্দাহার প্রদেশের এক আফগান কর্মকর্তা নূর আহমেদ এ ঘটনার পর জানিয়েছেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে এবং দুই পক্ষ বৈঠক করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

একই রকম সংবাদ সমূহ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা