বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যাংকে টাকা না থাকার গুজব, কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

সম্প্রতি মতিঝিলের ব্যাংক পাড়ায় গিয়ে দেখা যায় অন্যান্য দিনের মতোই গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী টাকা তুলছেন এবং জমা দিচ্ছেন। কারও মধ্যে নেই কোনো উদ্বেগ-উৎকণ্ঠা। এমন চিত্র রাজধানীর মতিঝিলের কমবেশি সব ব্যাংকেই দেখা গেছে।

তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ছড়িয়েছে, ব্যাংকে টাকা নেই। বাংলাদেশ শ্রীলঙ্কা হতে যাচ্ছে। তাই গ্রাহকরা ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। এমনকি ব্যাংক থেকে টাকা তোলার জন্য হুড়োহুড়ি লেগেছে বলেও সামাজিক মাধ্যমগুলোতে বিভ্রান্তিকর নানা তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে।

ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় নতুন নোট পাওয়া মানেই বুঝতে হবে আর্থিক খাতে টান পড়েছে এমন মনগড়া গুজবও ছড়ানো হচ্ছে। এছাড়া বলা হচ্ছে, রিজার্ভও নাকি একেবারে শেষের দিকে।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশ বলছে, বিষয়টি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দেশের বাইরে অবস্থান করে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে এ অপপ্রচার চালাচ্ছেন। দেশের ভেতরেও কিছু মানুষ এর সঙ্গে যুক্ত আছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন অর রশীদ বলেন, ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়াচ্ছে সুযোগ সন্ধানীরা। সেসব গুজব রটনাকারীদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের কিছু গ্রুপ রয়েছে আমরা তথ্য পেয়েছি। তারা মার্কেট থেকে ডলার কিনে নিচ্ছেন, তারা টাকা বাসায় রাখছেন। সেটাও আমরা খোঁজখবর রাখছি। যদি আমরা এমন তথ্য পাই যে যারা ডলার মজুত রাখছে অথবা টাকা বাসায় মজুত রাখছেন তাদের ‍বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, একশ্রেণির সুযোগসন্ধানী লোক এসব গুজব ছড়িয়ে দেশের আর্থিক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, কিছু মতলববাজ গোষ্ঠী তারা ব্যাংকে টাকা নেই, এমন গুজব ছড়িয়েছে। বৈশ্বিক পরিস্থিতি ও করোনা পরিস্থিতির যে নাজুক অবস্থা তার সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, শ্রীলঙ্কার পরিস্থিতি সব কিছু মিলে জনগণের কাছে একটা গ্রহণযোগ্যতাও পেয়েছে এ গুজব। মূলত বিশৃঙ্খলা ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই তারা এসব করছেন।

তবে এ ধরনের গুজবে যেন সাধারণ মানুষ বিভ্রান্ত না হন সে জন্য সরকারকেই উদ্যোগ নেয়ার পরামর্শ দেন এ বিশেষজ্ঞ।
সূত্র: সময় সংবাদ

একই রকম সংবাদ সমূহ

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতেবিস্তারিত পড়ুন

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই: হুমায়ুন ক‌বির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার বাংলাদেশে আর আসার কোনো চান্স নাই বলেবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  • আলোচনা করে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির
  • অপতথ্য রোধে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা দরকার : তথ্য উপদেষ্টা
  • নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা যেন নিপীড়নের শিকার না হন, সতর্ক সরকার
  • ১২৩ বছর বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়েন আব্বাস
  • পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ঢাকায় আসেনি রূপপুরের জ্বালানি
  • জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়, জানতে রুল