শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে উপজেলা পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন

আশাশুনিতে ৫০ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা এ্যাথলেটিক্স ও ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ক্রিকেট খেলা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এখেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী তথা উপজেলা পর্যায়ের প্রথম রাউন্ডের প্রথম খেলায় প্রতাপনগর ফাজিল মাদরাসা দল ও আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট দল মুখোমুখি হয়। প্রতাপনগর মাদরাসা দল নির্ধারিত ১০ ওভারে ৮০ রান তুলে অল আউট হয়ে যায়। জবাবে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ৮.২ ওভারে ৩ উইকেটে প্রয়োজনীয় রান তুলতে সক্ষম হয়। দিনের ২য় খেলায় শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় দল নির্ধানিত ১০ ওভারে ৮ উইকেটে ৭৫ রান করে। জবাবে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় দল ১০ ওভারে ৬৩ রান করলে শরাফপুর বিজয় লাভ করে। খেলা উদ্বোধন করেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুন নাহার ও সহকারী শিক্ষকবৃন্দ। খেলা পরিচালনা করেন আলমগীর কবির, আরিফ বিল্লাহ, আছাদুল হক ও সঞ্জয় বৈদ্য। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন  আনিছুর রহমান।

১৯ জানুয়ারী বুধবার একই মাঠে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল ও তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয় দল এবং শ্রীউলা সাব জোন চ্যাম্পিয়ন দল ও দরগাহপুর সাব জোন চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান