মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পড়ুন আরো খবর..

আশাশুনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে পানিতে ডুবে এক শিশুর মারা গেছে।
বুধবার সকাল ৯ টার দিকে শোভনালীর বৈকরঝুটি গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম নুহা, বয়স ৩ বছর। বৈকরঝুটি গ্রামের জাহিদ হাসান (বাপ্পি মাস্টার) এর ময়ে নুহা ঘটনার সময় বাড়িতে খেলা করছিল। সকলের অজান্তে খেলা করতে করতে সে পাশের ভাটা সংলগ্ন পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে খোজাখুঁজির এক পর্যায়ে সকাল ৯.৩০ টার দিকে পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নেওয়া হলে তাকে মৃত্যু ঘোষণা করা হয়। উল্লেখ্য স্থানীয় ভাটাগুলো মাটি কাটার সময় বড় বড় গর্তের সৃষ্টি করে রেখেছে। এসব গর্ত বা পুকুরগুলো একটি পুকুরে শিশুটির মৃত্যু হলো বলে স্থানীয়রা জানান।

মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

আশাশুনি উপজেলায় মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল প্রমুখ। সভায় মহান বিজয় দিবস যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও কাজ বাস্তবায়নে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

আশাশুনিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। ২০২০-২১ অর্থবছরে রবি/২০২০-২১ মৌসুমে বোরো ধানের হাইব্রিড এসএল-৮ এইচ বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য বীজধান বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০০ জন কৃষককে ২ কেজি করে ধানের বীজ বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী দিনে বুধহাটা ইউনিয়নের ৪৫০ জন ও আশাশুনি সদরের ২০০ জন কৃষককে ২ কেজি করে ধান বীজ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী বীজ বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, রিপোর্টার্স ক্লাবের বিএম আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস