বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ৪ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, মামলা

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে এক শিশু (৪) ধর্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এঘটনায় শিশুটির দাদি শ্যামনগর থানায় অভিযুক্ত ধর্ষক আল-আমিন শেখের বিরুদ্ধে মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সোমবার বিকাল ৪টার দিকে ওই গ্রামের ময়নদ্দীন শেখের ছেলে আল-আমিন শেখ শিশুটির বাড়িতে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
তার ডাকচিৎকারে পার্শ্ববর্তীরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এঘটনায় শিশুটির দাদি শ্যামনগর থানায় আল-আমিন শেখের বিরুদ্ধে মামলা করেছেন।

আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান।

মামলার সূত্র মতে, শিশুটির পিতা-মাতা দিনমুজুর। ঘটনার দিন বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে আল-আমিন তাকে ধর্ষণ করে।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী পলাতক। তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয়বিস্তারিত পড়ুন

বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ

ফারুক রহমান, সাতক্ষীরা: “আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীকে কেন্দ্রে রেখে বাঘের ভবিষ্যৎ সুরক্ষিতবিস্তারিত পড়ুন

নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ

উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয়জল সংরক্ষণ, প্লাস্টিক দূষণ হ্রাস এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়েবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • পানির অধিকার নিয়ে দেশের প্রথম উপকূলীয় পানি সংসদ