বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ১১ ইউনিয়নে চেয়ারম্যানে ৫৬, মেম্বরে ৪২৮ ও মহিলা মেম্বরে ১৩৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

আশাশুনির ১১ ইউনিয়নে ৬১৭ জন চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার ইউনিয়ন ভিত্তিক স্ব স্ব রিটার্নিং অফিসারবৃন্দ এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
এদিন সকাল থেকে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে স্ব স্ব ইউনিয়ন থেকে আশাশুনিতে ইউনিয়ন ভিত্তিক রিটার্নিং অফিসারে কার্যালয়ে আসেন।
মুহুর্তের মধ্যে উপজেলা সদরসহ তার আশপাশের এলাকা লোকে লোকারান্য হয়ে যায়।

এদিকে, এদিন ইউনিয়ন ভিত্তিক রিটার্নিং অফিসাররা ১১ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেন। যার মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক ১১ জন, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক ৪ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত মশাল প্রতীক ১ জন ও বাকী ৩৮ জন স্বতন্ত্র প্রার্থী চশমা, ঘোড়া, আনারস, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১ ইউনিয়নের ৩৩টি সংরক্ষিত ওয়ার্ডের ১৩৩জন প্রার্থী মাইক, বই, কলম, বক, হেলিকপ্টার, সূর্যমূখী ফুল, তালগাছ, ক্যামেরা, জিরাফসহ বিভিন্ন প্রতীক বরাদ্ধ পেয়েছেন। এছাড়াও উপজেলার ৯৯টি সাধারন মেম্বর পদে ৪২৮ জন প্রার্থী আপেল, মোরগ, ব্যাট, ভ্যান গাড়ি, বৈদ্যুতিক ফ্যান, টিউবওয়েল, ফটুবল ও তালা প্রতীকসহ বিভিন্ন প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাদের কর্মী-সমর্থকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান সহকারে উপজেলা সদর ত্যাগ করে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে প্রচার প্রচারণা চালাতে দেখা গেছে।
আগামি ৫ জানুয়ারী ২০২২ বুধবার উপজেলার ১১ ইউনিয়নে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়