মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসাম থেকে জঙ্গি সন্দেহে ৬ জন গ্রেফতার

জঙ্গি সংগঠনের সাথে জড়িত সন্দেহে ছয় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে ভারতের আসাম রাজ্যের পুলিশ। আসামের বরপেটা জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছয়জনই ভারতীয় নাগরিক, শনিবার তাদের অসমের স্থানীয় আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়া হয়।

এরা হল জাহিদুল ইসলাম (৩৯), মুফতি সুলেইমান আলি (৩৩), রশিদুল ইসলাম (২৮) এবং মোসারফ হোসেন (২৭), সাদ্দাম হুসেন (২৫) এবং মোকিবুল ইসলাম (২৪)।

এর মধ্যে মোকিবুলের সাথে ভারতের কেরল ভিত্তিত কট্টরবাদী মুসলিম সংগঠন ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’ (পিএফআই)-এর সাথে যোগ আছে বলে বলে জানতে পেরেছে পুলিশ। এদের কাছ থেকে ১৫ টি মোবাইল ফোন, ২০ টি মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ১২১ (রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ), ১২১এ (রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র) সহ ইউপিএ আইনের অধীন ১৭,১৮,১৮বি (জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ, ষড়যন্ত্র, নিয়োগ দেওয়া) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বরপেটার পুলিশ সুপার অমিতাভ সিনহা জানান ‘বিশেষ তথ্যের ভিত্তিতে শুক্রবার বরপেটার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার তাদের আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জঙ্গি কার্যকলাপ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হবে। ’

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার