শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ইয়ুথ ফর কেয়ার’র উদ্যোগে বাংলাদেশের জন্য ‘ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি’ বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত

দ্য আর্থ সোসাইটি’র উদ্যোগে গঠিত ন্যাশনাল ইয়ুথ
প্লাটফর্ম ‘ইয়ুথ ফর কেয়ার’ প্লাটফর্মের আয়োজনে বাংলাদেশ এর জন্য ক্লিন এয়ার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি বিষয়ক দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কর্মশালা
অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ইনস্টিটিউট অফ এনার্জিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির সহযোগী অধ্যাপক ও প্রশিক্ষণের প্রধান সমন্বয়কারী ড. এস.এম. নাসিফ শামস এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্য ও সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য
নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, সরকারের পাওয়ার সেলের
ডিরেক্টর জেনারেল মোহাম্মদ হোসাইন, পাওয়ার এন্ড এনার্জির এডিটর মোল্লাহ মো. আমজাদ হোসাইন, ইউ এস-এইডের সিনিয়র এনার্জি এডভাইজার সায়ান শাফি ও দ্য আথর্ সোসাইটি’র প্রধান নির্বাহী মোহাম্মদ মামুন মিয়া প্রমুখ। এয়ার কোয়ালিটি মেজারমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড মনিটরিং’ বিষয়ক সেশন পরিচালনা
করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম।

‘বাংলাদেশে নবায়ন যোগ্য শক্তির পলিসি ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশন পরিচালনা করেন স্রেডা’র সাবেক চেয়ারম্যান (গ্রেড-১) মোহাম্মদ আলাউদ্দিন ও’ পরিবেশ
ও পরিবেশ আইন: পর্ব-১’ বিষয়ে সেশন পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জির প্রভাষক ড. গালিব হাশমী। দুই দিন ব্যাপী ক্লিন
এয়ার এন্ড রিনিউয়েবল এনার্জি ফর বাংলাদেশ বিষয়ক কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী ও সংগঠনের প্রতিনিধি প্রশিক্ষণে অংশ নেয়। এর আগে প্রথম ধাপে আরও ৫০জন তরুণ এই প্রশিক্ষণ গ্রহণ করেন।

অর্থাৎ, দুই ধাপে প্রশিক্ষণ কর্মশালায় ১০০ যুব প্রশিক্ষণার্থী দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ কর্মশালাটি ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনার্জি, দ্য আথর্ সোসাইটি এবং বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি যৌথভাবে আয়োজন করে। এই প্লাটফর্মের
মূল উদ্দেশ্য- বিভিন্ন যুব সংগঠনকে একত্রিত করে অনুপ্রাণিত ও উৎসাহিত করা। এতে করে বাংলাদেশ সরকারকে ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ এর প্রয়োজনীয়তা
সম্পর্কে বোঝানোর জন্য একটি প্রচারণা। মূলতনীতি নির্ধারকদের যথাযথ পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করার জন্য সর্ব প্রথম জনসাধারনের মাঝে সচেতনতা
এবং জনমত তৈরি করা প্রয়োজন। বায়ু দূষণ, নবায়নযোগ্য শক্তি, প্রচারাভিযান ও অ্যাডভোকেসি সম্পর্কে যুব গোষ্ঠীর বোঝা পড়া, জ্ঞান এবং দক্ষতা উন্নত করার জন্যই জাতীয় যুব প্ল্যাটফর্ম ‘ইয়ুথ ফর কেয়ার’।

বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা, একাডেমিক ইনস্টিটিউট এবং গবেষণা সংস্থাগুলির সাথে কাজ করবে এই প্লাটফর্ম। প্রশিক্ষণ কর্মশালার সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী সমন্বয়কারী মো. মোসলেহ উদ্দিন সুচক।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা