সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এগিয়ে আসেনি স্বজনরা, শ্যামনগরে হিন্দু ব্যক্তির সৎকার করলো মুসলিমরা

বিশ্বব্যাপী করোনাভাইরাসে কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের প্রাণ। করোনাভাইরসে পুরো পৃথিবীর মানুষকে করেছে ঘরবন্দি আর স্বার্থপর। মানুষ মারা গেলেও এগিয়ে আসছে না স্বজনরা। ঠিক সেই সময়ে দেশে ও দেশের বিভিন্ন স্থানে মানুষের শেষ কাজ সম্পন্ন করতে দেখা যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে।

কোথাও কোথাও হিন্দুদের শেষ কাজ সম্পন্ন করতে দেখা যাচ্ছে অনেক মুসলিম যুবকদের। ঠিক তেমনই ঘটনা ঘটেছে শুক্রবার (১১ জুলাই) সাতক্ষীরার শ্যামনগরে।

গত বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গৌরিপুর গ্রামের বিধান চন্দ্র মন্ডল (৩৭) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তার আপনজনরা তার মরদেহ ফেলে রেখে চলে যায়। পরে বিষয়টি জানানো হয় স্থানীয় এক স্বেচ্ছসেবী সংগঠনকে। সংগঠনের কর্মীরা এসে ঐ ব্যক্তির সৎকারে অংশ নেন।

এ বিষয়ে সিডিও’র প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান জানান, শুক্রবার ভোরবেলা ঘুম থেকে ওঠার আগেই একটি অজানা নাম্বার থেকে ফোন আসে। ফোনে এক হিন্দু যুবক জানালেন বিধান চন্দ্র মন্ডল গতকাল বৃহস্পতিবার মারা গেলেও এখনো তার সৎকার হয়নি। বিষয়টি নিয়ে আমি সংগঠনের কর্মীদের সাথে আলাপ করি।

এসময় সৎকার কাজের জন্য সংগঠনের হাফিজ, মিলন এবং জামাল বাদশা আগ্রহ প্রকাশ করেন। সৎকার কাজে গিয়ে দেখি বিধানের বাড়িতে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। বিধান যেখানে মারা গিয়েছিল, ঠিক সেখানেই পড়ে আছে। দীর্ঘ ১৫ ঘন্টা পার হলেও বিধানকে কেউ স্পর্শও করেনি। আমরা সিডিও ইয়ুথ টিমের পক্ষ থেকে তার সৎকারের ব্যবস্থা করি। একই সাথে তার বাড়িটি লকডাউনে অংশ গ্রহন করি।

একই রকম সংবাদ সমূহ

কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতেবিস্তারিত পড়ুন

‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

নিজ জেলার মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্যবিস্তারিত পড়ুন

  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু