মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এতিমদের মাঝে ঈদের পোষাক বিতরণ করলেন সাতক্ষীরা পুলিশ সুপার

সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। (১৬ই এপ্রিল) রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

সাতক্ষীরা শহরের বাস টার্মিনাল হাফিজিয়া মাদ্রাসা ও কাটিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রায় ১ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এ ঈদ উপহার বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেয়াটা সৌভাগ্যের। আমরা সবসময় এতিম, দুঃস্থ, অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে কিছু করার চেষ্টা করি।

তিনি বলেন, এর ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের নতুন পোশাক দিয়েছি। শিশু মন সবসময় ব্যাকুল থাকে ঈদে নতুন কাপড় পরার। আমাদের সকলের উচিত আমাদের আশপাশে বসবাসরত মানুষের দিকে একটু খেয়াল রাখা। আমাদের একটু মানবতা জাতির পিতার সোনার বাংলা গঠনে অপরিহার্য ভূমিকা রাখবে। জেলা পুলিশ, সাতক্ষীরা এ মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে তিনি জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খান, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন’র অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, জেলা বিশেষ শাখার পরিদর্শক মো. ইয়াসিন আলম চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত