বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা প্রতিরোধে দেবহাটায় এএসপি’র নেতৃত্বে গণসচেতনতা ও মাস্ক বিতরণ

দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল, ২১) সকাল সাড়ে ১০টার দিকে সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদের নেতৃত্বে এই সচেতনতামূলক প্রচারণা ও সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিতরণ এবং সাথে সাথে লকডাউন কার্যক্রম পরিচালনা করেন।

বিশ্বব্যাপী করোনা মহামারী ২য় ধাপে অধিক হারে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকারের বিধি নিষেধ ১৪ এপ্রিল থেকে অদ্যবধি লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে দেবহাটা থানা পুলিশ সদস্যরা।

এসময় সাধারণ মানুষকে করোনার ভয়াাবহতা সম্পর্কে সচেতন ও সরকারের নির্দেশনা মানাতে মাইকিং ও পথচারীদের মাস্ক পরার অনুরোধ জানান সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ।

এসময় তার সাথে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, এসআই হাফিজুর রহমানসহ সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ এসময় জানান, সম্মূখসারির যোদ্ধা হিসেবে পুলিশ করোনা প্রতিরোধে কাজ করছে। করোনা মহামারি থেকে দেশবাসীকে নিরাপদ রাখতে সাধারণ মানুষকে বিনা প্রয়োজনে বাইরে না আসতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা কাজ কাজ করছে বলে জানান জামিল আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষাবিস্তারিত পড়ুন

দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নবিস্তারিত পড়ুন

  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
  • দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা
  • দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
  • দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ