বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অপহরণের ১১ দিনেও কলেজ পড়ুয়া মেয়েটি উদ্ধার হয়নি

সাতক্ষীরার কলারোয়া সরকারী কলেজের সম্মান ১ম বর্ষের ছাত্রী ঋতু দাস (২০) অপহরণের ১১ দিন পেরিয়ে গেলেও আজও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ১০ নভেম্বর সকালে কলারোয়া পৌর সদরের কোল্ড স্টোরেজ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

অপহরনকারী রবিউল ইসলাম উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা-বেনেতালুক গ্রামের আব্দুল গফুরের ছেলে। অপহরণের শিকার ঋতু দাস একই এলাকার বাকসা দাসপাড়া গ্রামের সুভাষ দাসের কন্যা।

এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করে। যার নং ২১। তারিখ-১২/১১/২২ইং।

মামলার বিবরণে জানা যায়, অপহরণকারি রবিউল ইসলাম বাবু ঢাকাতে নাপিতের কাজ করে। প্রায় একবছর পূর্ব থেকেই সে ঋতু দাসকে মোবাইল ফোনে প্রেমের প্রস্তাব সহ বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। বিষয়টি ঋতু দাস তার পরিবারকে জানানে পরিবারের পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ করা হয়। পরে রবিউল ইসলাম বাবু অপহরণের হুমকি দেয়। এরই জের ধরে

গত ১০ নভেম্বর সাড়ে ৯টার দিকে ঋতু দাস কলারোয়া সরকারি কলেজের যাওয়ার সময় পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে অপহরণকারী রবিউল ইসলাম বাবু ও তার সহযোগীরা ঋতু দাসকে থামিয়ে জোরপূর্বক একটি সাদা প্রাইভেট উঠিয়ে নিয়ে দ্রæত চলে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা বাধা দিয়েও তাদের আটকাতে ব্যর্থ হন। পরে ঋতু দাসের পরিবারের লোকজন জানতে পেরে অনেক খোঁজখুজির পরেও উদ্ধার করতে না পেরে ১২ নভেম্বর থানায় একটি মামলা দায়ের করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অপহরণকারী ও ভিকটিমকে উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম