শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চাঁদ আলী সরদার স্মৃতি ব্যাডমিন্টন অনুষ্ঠিত

কলারোয়ায় মরহুম চাঁদ আলী সরদার স্মৃতি ৯ম ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যার দিকে কলারোয়ার নাকিলা গ্রামের নিজ বাড়িতে নাকিলা যুব সংঘের উদ্যোগে ৮ দলীয় এই স্মৃতি টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

নাকিলা ব্যাডমিন্টন ক্লাব ও নাকিলা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, সাতক্ষীরা জেলা জর্জ কোর্টের এপিপি আশরাফুল আলম বাবু, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি,
এছাড়াও উপস্থিত ছিলেন কাজির হাট বাজার মসজিদের সভাপতি আলহাজ্ব আয়ুব আলী, ইউপি সদস্য সোনিয়া লাইলা নার্গিস, মোস্তফা কামাল মোস্ত, কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম আলমগীর কবির, বাংলাদেশ প্রেসক্লাব কলারোয়া উপজেলা শাখার সভাপতি সরদার জিল্লুর রহমান, কলারোয়া পৌরপ্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জুলফিকার আলি, সাংগাঠনিক সম্পাদক সাংবাদিক শেখ রাজু রায়হান, কাজির হাট পল্লি বিদ্যুৎ সমিতির ইনচার্জ নেফাস উদ্দিন,

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ক্রীড়ামোদী সাধরণ দর্শকবৃন্দ।

খেলায় সভাপতিত্ব করেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মরহুম চাঁদ আলী সরদারের পুত্র স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান (বাবু)।
প্রতি বছরের ন্যায় এবছরেও কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক বঙ্গবন্ধু রিলিফ কমিটির চেয়ারম্যান মরহুম চাঁদ আলী সরদার স্মৃতি টুর্নামেন্টের আয়োজন করে নাকিলা যুব সংঘ।
আজকের এই চাঁদ আলী সরদার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকার কথা ছিল মরহুম চাঁদ আলী সরদারের পুত্র সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্পাদকীয় মন্ডলীর সদস্য কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা সরদার মুজিবের।

বিশেষ কারনে তিনি এই স্মৃতি টুর্নামেন্টে উপস্থিত হতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। ৮ দলীয় নক আউট খেলায় চ্যাম্পিয়ন হয় আশাশুনি ব্যাডমিন্টন দল ও রানার্সআপ হয় সাতক্ষীরা দল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব