বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জয়নগর ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে এএসপি মীর আসাদুজ্জামান

কলারোয়ায় জয়নগর ইউপি’তে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ ) বিকালে ১ নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা মোড়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়। জয়নগর ইউনিয়ন বিট পুলিশিং’র আয়েজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মীর আসাদুজ্জামান।

বক্তব্যে তিনি, মানব পাচার, নাশকতা, মাদক ব্যবসা, চোরাচালান, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি পুলিশ সদস্যদের জনগনের সহযোগীতা নিয়ে এলাকায় আইন শৃংখলা সম্মুন্নত রাখতে এক সাথে কাজ করার আহবান জানান।

জয়নগর ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি আ’লীগ নেতা প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার বিদায়ী অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক( তদন্ত) বাবুল আক্তার, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ১২ নং যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ২ নং জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান।

মাস্টার হায়দার আলীর পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, ইউপি সদস্য রওশন আলী, পুলিশিং কমিটির সদস্য পবিত্র সাহা, মিজান সরদার সহ ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল