শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টমেটো চাষে স্বাবলম্বী একজন সাত্তার সানা

কলারোয়ায় টমেটো চাষ করে স্বাবলম্বী হয়েছেন সাত্তার সানা নামের এক কৃষক।

শীত-গ্রীষ্ম মিলিয়ে বছরে ৮ মাস তিনি টমেটো ফলিয়ে চলেছেন প্রায় বছর দশেক। তাঁর বাড়ি উপজেলার অন্যতম সবজি উৎপাদনকারী এলাকা কামারালি। বর্তমানে কেবলমাত্র টমেটো চাষের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন সাত্তার সানা। দারিদ্র হটিয়ে জীবনে এনেছেন সচ্ছলতা। জীবনমান করেছেন উন্নত। স্বাচ্ছন্দ্য আজ তাঁর হাতের নাগালে।

সফল টমেটো চাষী সাত্তার জানান, তিনি ৪০ শতক জমিতে কৃষিবিধি অনুসরণ করে চাষাবাদ শুরু করেন। প্রথম কয়েক বছর সাফল্য সেভাবে ধরা না দিলেও ধীরে ধীরে তা অর্জিত হতে থাকে। চলতি মৌসুমে তিনি টমেটো চাষে ১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয় করেছেন। আর উৎপাদিত টমেটো বিক্রি করেছেন ৪ লক্ষ টাকার বেশি দামে।

তিনি জানান, উত্তরণ’র সলিটারিডাড সফল প্রকল্পের আওতায় তিনি চাষাবাদ করে বেশি সুফল পেয়েছেন। এছাড়া উপজেলা কৃষি অধিদপ্তরের নির্দেশনা ও পরামর্শ তিনি মেনে চলেছেন।

সাত্তার সানা জানান, বিঘাপ্রতি জমিতে ৪ হাজার থেকে ৫ হাজার মেট্রিক টন টমেটো উৎপাদিত হয়। মূলত: মার্চ থেকে জানুয়ারি- এই ৮ মাস টমেটো চাষাবাদ হয়ে থাকে।

তবে তিনি জানান, এই চাষাবাদ সফল করতে নিবিড় পরিচর্যার পাশাপাশি নিয়মমাফিক সব কাজ ঠিক সময়ে করতে হয়। এর বেড নির্মাণ, সেচ, সার প্রয়োগ সবকিছুতেই নিয়মের এতোটুকু ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। সবমিলিয়ে আবহাওয়া থাকতে হবে চাষের অনুকূলে। তবেই মিলতে পারে কাঙ্ক্ষিত ফলন। সাত্তার সানা ভবিষ্যতে আরও বেশি বেশি করে টমেটো চাষের বিস্তার ঘটাতে চান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ