রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দিনমজুরদের মুখে নেই হাসি! সংসার যেন বিষের বোঝা

কলারোয়ার মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর মুখে অভাবের মলিন হাসি। দেখলেই যেন মনে হয় অভাব এদের নিত্য সঙ্গী। সংসার নামের ভারিবোঝা বইতে বইতে ক্লান্ত সবাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের হাতেগোনা মজুরি এক নিমিষে গ্রাস করছে কাঁচা বাজার! পড়ে রইলো সংসারের বাকি চাহিদা।

একজন কর্তার ইনকামে সংসার, প্রতিদিনের মজুরি ৩০০/৫০০ টাকা সেই টাকায় হাজারো চাহিদা এক পলকে তাকিয়ে আছে। তারপরেও যদি তার কাজ বন্ধ হয় তাহলে তো কথায় নেই। কিভাবে চালাবে সংসার সেই ভাবনায় মুখ লুকিয়ে কি যেন ভাবছে সবার অগোচরে। মুখ ফুটে যদিও বলছে কারও সাথে কেও হেসে উড়িয়ে দিচ্ছে আবার কেও বাড়াচ্ছে সাহায্যের হাত। দিন শেষে দিনমজুর পরিবারগুলোর মুখে মলিন হাসি।

যদি বলি সরকারি এত সাহায্য গরিবদের জন্য তাহলে? সেগুলোও তাদের নাগালেরও বাইরে, প্রকৃত অসহায় পরিবারগুলোকে বঞ্চিত হতে দেখা যায়, কিছু মধ্যবিত্ত পরিবারের সদস্যরা একটু সুচতুর কৌশল ও টাকার বিনিময়ে হাতিয়ে নিচ্ছে নিন্ম মধ্যবিত্তদের আহার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির ভাষ্য, এবার ঈদে পরিবারের সদস্যদের মুখে একটু সেমাই তুলে দিতে পারিনি। মাংস সেটা যদি কুরবানির মাংস না পেতাম তাহলে সেটাও জুটতো না। তার উপরে এক অতিথি নিজে থেকে দাওয়াত নিচ্ছে। মড়ার উপরে খাড়ার ঘা।

সমাজে আমাদের-ই পাশে এমন হাজারো পরিবারেরর উপর দ্রব্যমুল্য নামক অভিশাপ দিনরাত ছুরিকাঘাত করছে। নিরবে মুখ বুজে সহ্য করা ছাড়া কিছুই যেন করার থাকে না তাদের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা