শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঐতিহ্যবাহী পি এন স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে দিন ব্যাপি এ বর্ণাঢ্য অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আলহাজ¦ শেখ আজহার হোসেনের সভাপতিত্বে উক্ত প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র সাবেক মন্ত্রী ডা. আফতাবুজ্জামান, বিদ্যালয়ের প্রাক্তন বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দিন, অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সৈয়দ ইখতেখার আলী, কামরুল ইসলাম ফারুক, শেখ নিজাম উদ্দিন, আশরাফুজ্জামান আশু, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, যুব নেতা মীর মহিতুল আলম মহি, জিয়াউর বিন সেলিম যাদু, ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর প্রসাদ, তাজকিন আহমেদ চিশতি, মীর হাবিবুর রহমান বিটু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মেহেদী হাসান, এ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, মীর মোশারফ হোসেন মন্টু, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, এমএমএ জায়েদ বিন গফুর, শরিফুল ইসলাম, আমিনুর রশিদ, এ্যাড. সোমনাথ ব্যানার্জী, সাইদুর রহমান শাহিন, আহছানুর রহমান রাজীব, আশরাফুল করিম ধনি, শেখ তৌহিদুজ্জামান চপল, জিএম ওমর ফারুক, সরদার মাজহারুল ইসলাম, শেখ নাছিমুর রহমান প্রমুখ। সকাল থেকে নতুন পুরোনো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় ঐহিত্যবাহী পিএন হাইস্কুল প্রাঙ্গণ।

সাতক্ষীরার এতিহ্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা। সকাল থেকে বিদ্যালয়ে নানা আয়োজনে জাঁকজমক ও বর্ণিল উৎসব মূখর পরিবেশে অংশ নেয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‘বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একেকটা বন্ধুই অন্য বন্ধুর জন্যই ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা। স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় সব শিক্ষার্থী।

এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, রোটারীয়ান, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু। মিলনমেলায় দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হই তিনিই সেই স্কুল বন্ধু। এভাবে বিদ্যালয় প্রাঙ্গণ যেন এক মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।

প্রাইমারী পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতেও অনেক নাম না জানা মানুষের সঙ্গে বন্ধুত্বের আর্বিভাব হয়ে থাকাটাই বন্ধুত্বের পরিচয়। আবার জীবনের তাগিদের জন্য কেউ কেউ ব্যস্ত সময় পার করে আসছি আবার উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে বসবাস করছি, সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মনের সেই টানটা আগের মতই রয়ে গেছে। সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্ল্যাটফর্মে থাকতে পারি, একে-অন্যের পাশে পরিপক্ব হিসেবে আমরা সবাই দাঁড়াতে পারি।” সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের মিলন মেলা-২০২৩ এর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা এমপি রবিসহ অতিথিরা।

এদিকে সকালে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বাদ্যবাজনা ও ব্যাণারসহকারে বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণ হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণ অনুষ্ঠানে মিলিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে শিক্ষার্থীরা। বিকাল থেকে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র ও বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র ও মিলন মেলা-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আকতার হোসেন ও প্রাক্তন ছাত্র মো. রাশেদুজ্জামান রাশি।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন