বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুটি রাস্তার কাজ ফেলে পালানোর ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানকে উকিল নোটিশ সাবেক ইউপি চেয়ারম্যানের

কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে নির্মানাধীন দুইটি রাস্তার কাজ সম্পন্ন করার দাবিতে ঠিকাদার প্রতিষ্ঠানকে উকিল নোটিশ দিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম।

উকিল নোটিশে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম উল্লেখ করেন, খুলনার খালিশপুরের মুজগুন্নি এলাকার মেসার্স আমানত এন্টারপ্রাইজ কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় লাঙ্গঝাড়ার লোহাকুড়ার জামাল মোড়লের বাড়ি হতে নৌখালি ব্রিজ বিসি দ্বারা উন্নয়ন যার প্যাকেজ মূল্য-১৩৭৬৭৭৩৬.৩০ টাকা ও লোহাকুড়ায় এফআরবি লাঙ্গলঝাড়া সড়ক বিসি দ্বারা উন্নয়ন যার প্রাক্কলিত মূল্য ৫১০৫২৩৫.০০ টাকার প্রকল্প এর ২টি কাজ না করে ফেলে রেখে চলে যায় মেসার্স আমানত এন্টারপ্রাইজ। এতে করে ওই এলাকার খাসপুর লাঙ্গলঝাড়া আদর্শ হাইস্কুল, লাঙ্গলঝাড়া হাট বাজার, লাঙ্গলঝাড়া আদর্শ দালিখ মাদ্রাসা, লাঙ্গলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৈলকূপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর বাজার স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার জনসাধারণ চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। এজন্য জনসাধারণের কথা চিন্তা করে তিনি ওই ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে উকিল নোটিশ দিয়েছেন কাজটি সম্পন্ন করার জন্য।

এ বিষয়ে সাতক্ষীরা জজ কোর্টের এ্যাডভোকেট এপিপি মো. আলী হোসেন জানান, মেসার্স আমানত এন্টারপ্রাইজ জনগুরুত্বপূর্ণ রাস্তা ২টির কাজ বন্ধ রাখায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অত্র এলাকার সকল গ্রামবাসী যাতায়াতে ২০১৯ সাল হতে দূর্ভোগ ও মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে। সেই কারণে তিনি গত পহেলা ফেব্রুয়ারী ২০২৩ তারিখে অত্র লিগ্যাল নোটিশ দ্বারা অবহিত করেছেন। লিগ্যাল নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে উল্লেখিত রাস্তা ২টির কার্যক্রম শুরু করতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় মেসার্স আমানত এন্টারপ্রাইজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এছাড়াও তিনি ওই লিগ্যাল নোটিশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য খুলনা অঞ্চল স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি