মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপি, যুবদল ও জামায়াতের ৬ নেতা আটক

কলারোয়ায় বিএনপি ও জামায়াতের ৬ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে আটকদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে উপজেলার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলা বিএনপির সহ.সাধারণ সম্পাদক ও চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও জালালাবাদ ইউপি মেম্বার মাহাবুবুর রহমান, যুগিখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াত নেতা মাওলানা ওমর আলী ও অধ্যক্ষ আশফাকুজ্জামান বিপু।

আটকের সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা জানান, তারা নাশকতা মামলার আসামি। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দিনের বিভিন্ন সময় ও সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার ও এলাকায় পুলিশি টহল চোখে পড়েছে। এমনকি চায়ের দোকানসহ হাট-বাজারের বিভিন্ন দোকানে স্থানীয় মানুষজনকে বসতেও নিষেধ করা হচ্ছে।
পরিবর্তিত পরিস্থিতিতে ভীতিকর পরিবেশে জনমনে আতংক ও উদ্বেগ দেখা দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন