বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা

কলারোয়ায় ভূমিসেবা সপ্তাহ-২৩ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার সকালে ‘ভূমিসেবা সপ্তাহ’ উপলক্ষে অনলাইন কার্যক্রমের উপর নানা বিষয়ে ডিজিটাল পদ্ধতিতে প্রোজেক্টরের মাধ্যমে উপস্থিত সুধিসহ সকলকে অবহিত করা হয়।

উপজেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় ২২ মে থেকে ২৮ মে ভূমিসেবা সপ্তাহ পালন কার্যক্রমের এ সভায় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তাহমিনা সুলতানা নীলা’র বাস্তবধর্মী বক্তব্যে উপস্থিত সকলেই বিমোহিত হন। ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, বিআরডিবি’র কর্মকর্তা সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কলারোয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, ভূমি অফিসের প্রনব কুমার, সদর নায়েব বাশারাত হোসেন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক ফারুক রাজ, রাজু রায়হান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ভূমিসেবা গ্রহণকারী ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জনগনকে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে ভূমি রেজিস্ট্রেশন-মিউটেশন, আন্তসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, ভূমি কর প্রদানসহ ভূমি অফিস থেকে সেবামূলক বিভিন্ন কার্যক্রম প্রোজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু